1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কচাকাটায় টানটান উত্তেজনায় ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন গাবতলা বাজার একাদশ - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:১৫|

কচাকাটায় টানটান উত্তেজনায় ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন গাবতলা বাজার একাদশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 190 Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি মহাবিদ্যালয়ের সবুজ মাঠে আজ ২৯ আগষ্ট রোজ শুক্রবার বিকেলটা ছিল যেন উৎসবমুখর। দর্শকদের চোখে মুখে উত্তেজনা, গ্যালারিতে ভিড়, আর মাঠে খেলোয়াড়দের প্রাণপণ লড়াই—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য ছিল এক স্মরণীয় সন্ধ্যা।

“কচাকাটা উপজেলা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আট দলের টুর্নামেন্টের মহারণ ফাইনালে মুখোমুখি হয় গাবতলা বাজার ফুটবল একাদশ বনাম কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদ একাদশ।

পুরো খেলা জুড়েই ছিল টানটান উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা বারবার উঠে দাঁড়িয়েছেন। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও কেউ জালের দেখা না পাওয়ায় নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ড্রতে। ফলে খেলা গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে সাফল্য পায় গাবতলা বাজার ফুটবল একাদশ। নিজেদের মসৃণ গোল শটে প্রতিপক্ষকে হারিয়ে তারা জয় ছিনিয়ে নেয় এবং কচাকাটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গাবতলা বাজারের সমর্থকরা।

খেলার প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আলী বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল,কচাকাটা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল,প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সদস্য সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম খান,পৌর বি এন পি র সদস্য মোজাফফর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কচাকাটা ও নাগেশ্বরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আয়োজক বন্ধু পরিষদকে সার্বিক সহযোগিতা করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী।

মাঠ থেকে ফেরার পথে দর্শকরা বলছিলেন— “এমন লড়াই আমরা অনেকদিন দেখি নাই, গাবতলার জয়টা সত্যিই দারুণ ছিল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork