1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চকরিয়ায় বিট কর্মকর্তার বাঁধা অমান্য রিজার্ভ জায়গায় দালান নির্মান - dailydeshkantha
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৫০|

চকরিয়ায় বিট কর্মকর্তার বাঁধা অমান্য রিজার্ভ জায়গায় দালান নির্মান

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 68 Time View
চকরিয়ায় বিট কর্মকর্তার বাঁধা অমান্য রিজার্ভ জায়গায় দালান নির্মান
চকরিয়ায় বিট কর্মকর্তার বাঁধা অমান্য রিজার্ভ জায়গায় দালান নির্মান

মোঃ আরফাতুল সানি (কক্সবাজার প্রতিনিধি) : চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ০১ ওয়ার্ড বার আউলিয়া নগর রিজার্ভ এলাকায় দক্ষিণ ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন নলবিলা বিটের অন্তর্ভুক্ত রিজার্ভ জায়গায় প্রতিনিয়ত গড়ে উঠেছে অবৈধভাবে স্থাপনাসহ পাহাড় কাটা মহোৎসব।

১৪ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়,নলবিলা বন বিটের নাকের ডগায় হোছন আহাম্মদের ছেলে পুতুর স্থাপনা ভাঙচুর করে, বনবিভাগের উচ্ছেদ অভিযান চলাকালীন বাঁধা সৃষ্টি করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা।
বন বিভাগের বাঁধা তোয়াক্কা না করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেন,গতকাল বিটের নিযুক্ত  বনপ্রহরী ডিউটি পালনকালে পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে চোখে পড়লে বাঁধা দিলে একপর্যায়ে আবারও মারধরের মত ঘটনা ঘটে।নলবিলা বিট অফিসারের নেতৃত্বে একাধিকবার অভিযান চালানোর পরেও চিহ্নিত ভূমিদুস্যরা পাহাড়া কাটা,বনায়নের গাছ নিধন সহ বিভিন্ন অপরাধে জড়িত আছে বলে অভিযোগ উঠেছে,সরকারি রিজার্ভ জায়গায় এসব অবৈধ স্থাপনা নির্মাণ করতে কিছু প্রভাবশালী ব্যক্তি ইন্ধন রয়েছে বলে জানা গেছে ।

এ বিষয়ে নলবিলা বিট কর্মকর্তা জানান, বন বিভাগের জায়গায় একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, কিছু প্রভাবশালীদের ইন্ধনে অবৈধভাবে বনভূমি দখল, রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি কালে কয়েকবার ডাম্পার গাড়ি জব্দ করেছি,দালান নির্মাণ কাজে বাঁধা দিলে উৎপেতে থাকা চিহ্নিত বনদস্যুরা আমাদের উপর হামলা চালায়,এতে কয়েকজন বনপ্রহরী আহত হয়,অবৈধভাবে দখলদার ও দালান নির্মাণকারীদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork