1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলঢাকায় ৫ আগস্ট স্মরণে এবি পার্টির র‍্যালি ও দোয়া মাহফিল - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:৩৩|

জলঢাকায় ৫ আগস্ট স্মরণে এবি পার্টির র‍্যালি ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 638 Time View

রবিউল ইসলাম রাজ জলঢাকা:

গণঅভ্যুত্থানের ৫ আগস্ট দিবসে শহীদদের স্মরণে নীলফামারীর জলঢাকায় র‍্যালি ও দোয়া করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পেট্রোল পাম্প সংলগ্ন উপজেলা এবি পার্টির অফিস হতে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে পুনরায় অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা এবি পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর সঞ্চালনায় ও সভাপতি আব্দুল গফুর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান বলেন, জুলাই-আগস্টজুড়ে এবি পার্টি প্রকাশ্য দলীয় ব্যানারে রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। আমাদের অংশগ্রহণ ছিল দলগত, তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র ও নগন্য। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন যা মোটেও কাঙ্ক্ষিত নয়। এজন্য এবারে জনগন এবি পার্টির উপর সরব আস্থা রাখবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে আলতাফ হোসেন এবি পার্টি জেলা আহবায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব আলতাফ হোসেন বলেন, জলঢাকা- ৩ আসনে দলগুলোর মধ্যে একদল চাঁদাবাজি করে পচে গেছে। আর এক ইসলামী দল ভেঙ্গে ৭৮ টি ইসলামী দলে বিভক্ত হয়েছে তারা ব্যর্থ দলে পরিনত হয়েছে। তাদের অভ্যন্তরীণ অস্বচ্ছতা প্রমাণ আমাদের হাতে। এসবের জন্য এবারে সাধারণ জনগন এবি পার্টিতে আস্থা রাখবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এ আসনে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। বক্তব্য রাখেন উপজেলা এবি পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ মোজাম্মেল হক। এসময় এবি পার্টি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork