1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:০৩|

জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 37 Time View

মোঃ রাকিব হাসান, জামালপুর: উন্নয়ননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেজ আলী মামুন, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান শফি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী এসময় উপস্থিত ছিলেন।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশগ্রহণ করেন। তারা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর নানা প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
জানান, বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, নতুন উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
উপজেলা প্রশাসন, জামালপুর সদর-এর উদ্যোগে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork