1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ আটক - ১ - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৬:৩৪|

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ আটক – ১

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 125 Time View

ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সিএনজিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের এ তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork