1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:২০|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 182 Time View
টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক
টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্পের সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় চলাফেরা করছে। কেউ কেউ রাজমিস্ত্রি, জেলে, কাঠমিস্ত্রি বা যানবাহন চালকের পরিচয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork