1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ - dailydeshkantha
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৯:০১|

টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 75 Time View
টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব-১৫ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের যৌথ দল জানতে পারে দমদমিয়া গ্রামের লোহার পোল্টন সংলগ্ন সড়কে সীমান্ত দিয়ে পাচারকৃত ইয়াবার চালান গ্রহণের জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় হাতেনাতে ৪০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম মো. ছলিম (৩০)। তিনি মিয়ানমারের বুশিডং এলাকার জাহিদ হোসেনের ছেলে। অভিযানে উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-বিজিবি।

 

মাদকবিরোধী এ অভিযানকে সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান দমনে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’র অংশ হিসেবে উল্লেখ করেছে দুই বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork