1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৭:৪০|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 74 Time View
তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

মুহিবুল হাসান রাফি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জনকে নতুন কার্যবর্ষের জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত অন্য এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে তারেক আল মুনতাছির-এর নাম ঘোষণা করা হয়েছিল।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি তপন কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. হাসনাইন রিজেন, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা ত্বোহা, অর্থ সম্পাদক কাজী মালিহা আক্তার, দপ্তর সম্পাদক নুসরাত জাহান জেরিন, উপ-দপ্তর সম্পাদক ইকরামুল হক শাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জি.সি. দেবনাথ, প্রচার সম্পাদক তানজিনা আক্তার চৈতি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নয়ন, সম্পাদকীয় পর্ষদ সদস্য সাব্বির হাসান নিরব ও রায়হান উদ্দিন, এবং কার্যনির্বাহী সদস্য মুহিবুল হাসান রাফি ও তাসনিয়া তাবাচ্ছুম।

সভাপতি হুমাইরা খানম জেরীন বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব। আমরা চাই এই শাখা সৃজনশীল লেখালেখির এক প্রাণকেন্দ্রে পরিণত হোক।”

সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির বলেন, “নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ লেখক সংগঠনে রূপ দিতে চাই।”

ফোরামের কেন্দ্রীয় পর্ষদ আশাবাদ জানিয়েছে, নতুন নেতৃত্বের হাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকর হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork