1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকী উপজেলায়, আঠারোগাছিয়া স্বাস্থ্য সেবার নামে রোগীর উপর নির্যাতন - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:২১|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

দুমকী উপজেলায়, আঠারোগাছিয়া স্বাস্থ্য সেবার নামে রোগীর উপর নির্যাতন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 129 Time View
মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক
মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণের সময় রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।

 

অভিযুক্ত ওই সিএইচপি (কমিউনিটি হেলথ প্রোভাইডার) তরিকুল ইসলাম রাসেল পাল্টা দাবি করেন, রোগীরাই বাঁশ দিয়ে তাকে আঘাত করেছেন।
(১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাসেল প্রায়ই মাদক সেবন করে নারীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য ও দুর্ব্যবহার করেন। স্থানীয় যুবক জলিল বলেন, “মহিলা রোগীরা একা রাসেলের কাছে ওষুধ নিতে ভয় পান। সম্প্রতি তিনি এক মহিলাকে শারীরিকভাবে হয়রানি করেছেন।

 

তবে অভিযুক্ত রাসেল সাংবাদিকদের বলেন, “আমি ঈসা নবী। আমার ওস্তাদ ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন তালুকদার।” তিনি আরও জানান, নারী নির্যাতন মামলায় তিন মাস জেল খেটেছেন এবং নেশা থেকে মুক্তির জন্য নয় মাস রিহ্যাবে ছিলেন। তবে চায়ের কাপ ভাঙা বা ক্লিনিকের মালামাল বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এস এম শহিদুল ইসলাম মিঠু বলেন, ‘রাসেল মানসিকভাবে অসুস্থ। স্থানীয়রা তার দ্রুত প্রত্যাহারের দাবি তুলেছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork