1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দ্রুত তিস্তা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:১৮|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

দ্রুত তিস্তা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 52 Time View
দ্রুত তিস্তা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
দ্রুত তিস্তা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: অতিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৪ দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদসহ অনেকে।

বক্তারা বলেন, আমরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু দেখতে চাই। আমরা আর আশা নিয়ে আর থাকতে চাই না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিস্তা এলাকার ২ কোটি মানুষকে আশাহত করেছেন।

বক্তারা আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক ভাবে নতুন দ্বার উন্মোচন হবে উত্তরের পাঁচ জেলায়। আর কালক্ষেপন আমরা চাই না। দ্রুত যেন কাজ শুরু করা হয় এটি এখন আমাদের চাওয়া। তিস্তা নিয়ে প্রতিটি কর্মসুচি সফল করণে বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।

রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এই কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়া ৯ই অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে মশাল প্রজ্জলন করা হবে একযোগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork