1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ধুবড়িয়ার পূজা মণ্ডপে ইউসুফ হোসেন লেনিনের ৩০০ টি-শার্ট উপহার - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|

ধুবড়িয়ার পূজা মণ্ডপে ইউসুফ হোসেন লেনিনের ৩০০ টি-শার্ট উপহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 86 Time View
ধুবড়িয়ার পূজা মণ্ডপে ইউসুফ হোসেন লেনিনের ৩০০ টি-শার্ট উপহার
ধুবড়িয়ার পূজা মণ্ডপে ইউসুফ হোসেন লেনিনের ৩০০ টি-শার্ট উপহার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার মণ্ডপগুলোর জন্য প্রায় ৩০০ পিস টি-শার্ট উপহার দিয়েছেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়ার নাতি ইউসুফ হোসেন লেনিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ১১টি পূজা মণ্ডপের সংশ্লিষ্ট কমিটির কাছে এসব টি-শার্ট হস্তান্তর করা হয়। এসময় যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন ভার্চুয়ালি ফোনের মাধ্যমে সকল পূজা মণ্ডপের সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পূজা উদযাপনের পরিস্থিতির খোঁজখবর নেন।

ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, “ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। ধুবড়িয়া ইউনিয়নবাসী অতীতের মতো এবারও উৎসাহ-উদ্দীপনা সহকারে নিরাপদে পূজা উদযাপন করছে, যার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ছে।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধুবড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হেমন্ত শীল জানান, “ধুবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সুযোগ্য নাতি ইউসুফ হোসেন লেনিন এর পক্ষ থেকে প্রাপ্ত টি-শার্ট প্রতিটি মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যাপক আনন্দিত। তিনি বিদেশে থেকেও সবসময় আমাদের খোঁজখবর নেন। তিনি হিন্দু সম্প্রদায়ের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।”

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ এবং ২০২১ সালে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি লন্ডনে আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork