1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে দূর্গাপূজাতে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন - dailydeshkantha
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:২২|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

নওগাঁর আত্রাইয়ে দূর্গাপূজাতে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 203 Time View
নওগাঁর আত্রাইয়ে দূর্গাপূজাতে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন
নওগাঁর আত্রাইয়ে দূর্গাপূজাতে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে এ বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যানা য়ায়, উপজেলায় ৫১ টি পূজা মণ্ডপে ছেলে ২০৬ ও মহিলা ৯০ জন বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.জগলুল আরেফিন। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় অনুষ্ঠানসহ সকল জাতীয় অনুষ্ঠানেই আনসার ও ভিডিপির সদস্যরা

নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এবারের দূর্গাপূজাতেও তারা তাদের দায়িত্ব সফলভাবে সম্পাদন করবে বলে আমি বিশ্বাস করি। সকল পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুণ নাহার। তিনি বলেন, আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ ও তৎপরতা সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির চিত্র ফুটিয়ে তোলে।

তাদের নির্বাচনের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন সদস্যরাই পূজার নিরাপত্তা নিশ্চিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ ফিরোজ আলী সহ উপজেলার ৮ টি ইউনিয়নের ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডারগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork