1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাই বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং ঝাল জব্দ দুই জনার জরিপনা - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:৩৮|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

নওগাঁর আত্রাই বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং ঝাল জব্দ দুই জনার জরিপনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 170 Time View
নওগাঁর আত্রাই বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং ঝাল জব্দ দুই জনার জরিপনা
নওগাঁর আত্রাই বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং ঝাল জব্দ দুই জনার জরিপনা

মোঃ আব্দুস ছালাম,  আত্রাই নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুইজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সোমবার (০১ সেপ্টেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার আত্রাই উপজেলার মুন্নি সূতাঘর ও সুমনা সূতাঘর এর মুক্তিযোদ্ধা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

 

এ সময় মুন্নি সূতাঘরের স্বত্বাধিকারী মো.আব্দুল হামিদ ও সুমনা সূতাঘরের স্বত্বাধিকারী সেন্টু মোল্লা নামের দুইজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আত্রাই থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়।এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork