1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নলডাঙ্গার পাটুল ঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন হুইপ দুলু - dailydeshkantha
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:২৫|
শিরোনামঃ
রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নলডাঙ্গার পাটুল ঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন হুইপ দুলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬,
  • 85 Time View

স্টাফ রিপোর্টার: নাটোরের নলডাঙ্গায় ‘মিনি কক্সবাজার’ খ্যাত পাটুল ঘাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে পাটুল ঘাটে আয়োজিত পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এ সময় নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, কর্মসূচিকে ঘিরে পাটুল ঘাট এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন জানান, অনুষ্ঠান চলাকালে পাটুল ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে। সাব-ইনস্পেক্টর (এসআই) কাঞ্চন ও এসআই হাসানের নেতৃত্বে পুলিশের সদস্যরা দায়িত্বে ছিলেন।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork