1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারিতে ছাত্রশিবিরের ❝জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ❞ শীর্ষক র‍্যালি অনুষ্ঠিত - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:০৯|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নীলফামারিতে ছাত্রশিবিরের ❝জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ❞ শীর্ষক র‍্যালি অনুষ্ঠিত

জহুরুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 611 Time View

জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

৫ আগস্ট (৩৬ জুলাই) গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা শাখার আয়োজনে ❝জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ❞ শীর্ষক র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বরে (ট্রাফিক মোড়) এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ওবায়দুল্লাহ সালাফী, জেলা শাখার সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির কামরুজ্জামান, সাবেক সভাপতি রঞ্জু ইসলাম ও সাব্বির আহমেদ।

বক্তারা বলেন, “পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিগত দিনে দেশের জনগণের ওপর বিশেষ করে ছাত্রশিবিরের কর্মীদের ওপর সীমাহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। শহীদ আতিকুল ইসলাম আপনের আত্মত্যাগ স্মরণ করে তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরও বলেন, “জুলাই সনদের ব্যাপারে সরকার যদি টালবাহানা করে, তবে দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আবারো একটি নতুন বিপ্লব গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork