1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:১৯|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 94 Time View
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি, প্রতিনিধি: জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ১ লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

 

জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মো: দেলোয়ার হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, সভাপতি জাহিদ রাতুল, জাতীয়তাবাদী আদর্শের কর্মচারীদের প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন, জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজ কাঞ্চন শহীদ, ডঃ আমিনুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ রাহাত মাহমুদ, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউ ট্যাব) পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো:.ইখতিয়ার উদ্দিন প্রমুখ।

 

বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি পক্ষ ফাসিস্টদের ছত্র ছায়ায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে । কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও একাডেমির কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। আলোচনা শেষে দোয়া, মোনাজাত,ও তাবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork