1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ৩:১১|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 138 Time View
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে নীলফামারী জেলাস্থ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণের অংশ গ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ০৮ অক্টোবর ২০২৫ ইং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ টায় চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা-২০০৮ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নুর আলম মহোদয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল ।

 

এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী জেলাস্থ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক/প্রতিনিধিগণ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জনাব মোঃ ইশতিয়াক মাহফুজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন এবং বিষয়ের সাথে সঙ্গতি রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন প্রদর্শনসহ স্বাগত বক্তব্য রাখেন ।

এসময় প্রধান অতিথি মহোদয় চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থা্পনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়, চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়াসহ হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার মালিক/প্রতিনিধিবৃন্দ কর্তৃক

উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভা শেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork