1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:২৩|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 152 Time View

পিরোজপুর: জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় পার্টি (এরশাদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। সভায় জাতীয় পার্টি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তৌনিক উল হক, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি ওমর ফারুক নান্না, নাজিরপুর উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম, কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, জাতীয় তরণ পার্টি জেলা সভাপতি আব্দুল রাজ্জাক হাওলাদার, যুব সংহতি সদর উপজেলা সভাপতি আব্দুল কাউম শেখ, জাতীয় শ্রমিক পার্টি জেলা সদস্য সচিব আলামিন খান, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি নুপুর আহমেদ, সম্পাদক লায়লা বেগমসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় ব্কারা বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলাদেশের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু এরশাদ দেশের উন্নয়নে ও পল্লী পুনর্গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। সভায় বক্তারা দুর্দিনের কর্মীদের মূল্যায়ন এবং দলীয় সংগঠনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork