মোঃ আরফাতুল ইসলাম (সানি) স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়ায় বিয়ের প্রলোভনে এক কলেজপড়ুয়া তরুণীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলেন প্রেমিক।প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী প্রেমিকা। সোমবার(২৯ সেপ্টেম্বর)চকরিয়া একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত প্রেমিক সাজ্জাদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার নজরুল ড্রাইভারের ছেলে,সেই পেশায় একজন পুলিশ কনস্টেবল।বর্তমানে চট্টগ্রামের পুলিশ লাইনে কর্মরত আছেন বলে জানান সংবাদ সম্মেলনে ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী বলেন,আমি চট্টগ্রামের রাউজান এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে (২০) গত তিনমাসের মধ্যে পুলিশলাইনসহ নারীকোর্টে মামলা দায়ের করেন।মামলায় উল্লেখ করেন,সাজ্জাদ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলে।
বিয়ের কথা বললেই এড়িয়ে যায় প্রেমিক সাজ্জাদ। প্রতারণার শিকার হয়ে নারী কোর্টে মামলা করেছি,তাকে বিশ্বাস করে পুলিশ লাইনের অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছি।গত ২৭সেপ্টেম্বর বিকেলে বিয়ের কথা বলে সাজ্জাদ আমাকে ডিসি পার্কে নিয়ে যায়। ওই পার্কে নিয়ে মারধর করেন।
২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে চকরিয়া উপজেলার হারবাং এসে সাজ্জাদের বাড়ীতে গিয়ে মা বাবা সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করি। তার বাড়ীতে মা বাবা কোন ভাবেই আশ্বস্ত করেনি। আমিনতার প্রতারণা শিকার হওয়ার বিষয়টি জানতে পেরে ১৩ সেপ্টেম্বর আমার মা স্টোক করে মারা যায়।পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই।
এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই।আমি আইনি প্রতিকার চেয়ে সাংবাদিকের দারস্থ হয়ে সংবাদ সম্মেলন করলাম।বিভিন্ন মামলাসহ সম্পর্কের সকল ডকুমেন্টস হাতে সংরক্ষিত আছে।
আমি ন্যায় বিচার চায়। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী তরুণী।