1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফিলিপাইনে বিক্ষোভে উত্তাল রাজধানীর ম্যানিলা - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:০০|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ফিলিপাইনে বিক্ষোভে উত্তাল রাজধানীর ম্যানিলা

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 135 Time View
ফিলিপাইনে বিক্ষোভে উত্তাল রাজধানীর ম্যানিলা
ফিলিপাইনে বিক্ষোভে উত্তাল রাজধানীর ম্যানিলা

ফিলিপাইনে ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার অপচয়ের অভিযোগে রাজধানী ম্যানিলা সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

আন্দোলনকারীরা দাবি করেছেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনা উচিত। তারা ফিলিপাইনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন। একাধিক ব্যানারে লেখা আছে, “আর নয়, যথেষ্ট হয়েছে, এবার ওদের কারাগারে পাঠাও।”

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ রয়েছে যে প্রকল্পগুলো বাস্তবে নির্মাণ হয়নি। স্থানীয়রা এগুলোকে ‘ঘোস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট’ বলে অভিহিত করছেন। জুলাইয়ে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বার্ষিক ভাষণে প্রায় ৯,৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়মের কথা তুলে ধরেন। এগুলোর মোট মূল্য ছিল ৫৪৫ বিলিয়ন পেসো (৯.৫ বিলিয়ন ডলার)।

মারকোস বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে, এতে তার আপত্তি নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীকে ‘রেড অ্যালার্টে’ রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ভুয়া প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগ দেশের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে এবং জনরোষ ক্রমশ তীব্র হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork