1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশ জয়ী - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:৫২|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশ জয়ী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 183 Time View
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশ জয়ী
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশ জয়ী

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৪৮ রানে শহীদ ইয়ামিন একাদশকে পরাজিত করেছে।

 

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শিহাব ৫০ এবং রসূল ২৬ রান করেন। শহীদ ইয়ামিন একাদশের বোলার আফ্রিদি ৩টি এবং নাফিস ২ টি উইকেট লাভ করে।

 

জবাবে শহীদ ইয়ামিন একাদশ ৩৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে । দলের পক্ষে রাফি ২৭ এবং রনি ২৩ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ৪টি উইকেট লাভ করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ওয়াসিম একাদশের অধিনায়ক শিহাব।

 

তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন প্রমুখ। খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও পাপ্পু।

বুধবারের খেলা শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশ। বার্তা প্রেরক মমিনুর রশীদ সাইন, সদস্য জেলা ক্রীড়া সংস্থা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork