1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:১৮|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 27 Time View
বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

অনলাই নিউজ: বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করেছে টয়োটা। এ উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং বলেছেন, আমাদের বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুসরণ করে, আন্তর্জাতিক টয়োটা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে একমাত্র টয়োটা বাংলাদেশ লিমিটেড দেশের গাড়িপ্রেমীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের গাড়িপ্রেমীদের জন্য আধুনিক ফিচার ও অত্যাধুনিক সুবিধা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও টয়োটা বাংলাদেশ লিমিটেড যেকোনো ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবে। লক্ষ্য অর্জনে টিমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের গাড়িমালিকদের জন্য সর্বদা ‘বি দ্য রাইট ওয়ান’ হতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রেমমিত সিং বলেন, পরিবর্তনশীল বিশ্বে টয়োটার ধারাবাহিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো গ্রুপ প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতায় গড়ে ওঠা করপোরেট মূলনীতি, ‘লিভ ইন দ্য রিয়েল সাইট, ফেইস দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকোমপ্লিশ’। শিগগিরই আরও চমকপ্রদ ঘোষণা আসছে। নতুন একমাত্র শোরুমের উদ্বোধন হলো সেই ধারাবাহিকতার শুরু মাত্র।

টয়োটা বাংলাদেশ লিমিটেডের নতুন শোরুমটি হলো- ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, ২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork