1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাইশারীতে আইনশৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:২১|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

বাইশারীতে আইনশৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 60 Time View
বাইশারীতে আইনশৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাইশারীতে আইনশৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা, মাহমুদুল হক বাহাদুর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাক প্
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম বান্টু,বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ ছলিম উল্লাহ,সেক্রেটারী মাওঃ আহসান হাবিব, রাবার মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,বাইশারী বালিকা মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয়দের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক, অস্ত্র ও চোরাচালান নির্মূলে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork