1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩৭|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 106 Time View
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: পারভেজ হাসান সায়েম : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় একাডেমিক নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সততা বজায় রাখা, সময় মতো ক্লাস করা ও পরীক্ষায় অংশগ্রহণ এবং নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য। একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে ক্যাম্পাস জীবনের প্রথম থেকেই সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি।

উপাচার্য জানান, র‌্যাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহবান জানান।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেরর নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork