1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবি শিক্ষার্থী নিলয়ের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:২৮|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

বেরোবি শিক্ষার্থী নিলয়ের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 148 Time View

পারভেজ হাসান সায়েম , বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাম্প্রতিক ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত শিক্ষার্থী নিলয় এখন গুরুতর সংকটে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার এক চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই চোখে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

চিকিৎসকরা জানিয়েছেন, নিলয়ের ক্ষতিগ্রস্ত চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তবে অপারেশন করলেও সেই চোখে স্বাভাবিকভাবে দেখা সম্ভব হবে না। সর্বোচ্চ ঝাপসা বা আংশিক দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র এক শতাংশের মতো। তাছাড়া, দৃষ্টিশক্তি ফেরানোর বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসকরা।

অপারেশন না করলে ঝুঁকি আরও বাড়বে বলে জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত চোখ সম্পূর্ণ অকার্যকর হয়ে যাওয়ার পাশাপাশি ভালো চোখেও সংক্রমণের ঝুঁকি রয়েছে প্রায় ৬০ শতাংশ।

নিলয়ের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের বরাতে একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মারুফ হাসান রিফাত খান জানান, “আমরা জানতে চেয়েছিলাম ওর ক্ষতিগ্রস্ত চোখ পুরোপুরি সুস্থ করার কোনো উপায় আছে কি না। কিন্তু ডাক্তার জানিয়েছেন, কোনো উপায় নেই।”

তিনি আরও বলেন, “জানি না এরপর আর কী বলা উচিত। কিন্তু ছেলেটার এই অপূরণীয় ক্ষতির দায় আমরা কোনোদিন এড়িয়ে যেতে পারবো না।”

গত সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল।

সংঘর্ষের সময় একাডেমিক ভবন-৩ এ ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, শিক্ষকবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন (১৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে ঘটনাটিতে জড়িত থাকার অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং বিস্তারিত তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork