1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভূরুঙ্গামারীতে দুই নারী আটক, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৪|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে দুই নারী আটক, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 197 Time View

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ নভেম্বর (রবিবার) রাত ৯.০০ টায় সন্দেহজনক অবস্থায় দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, চারটি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, একটি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি এবং রংপুরের বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাপলা।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের সময় ভূরুঙ্গামারীতে আসার উদ্দেশ্য এবং জব্দকৃত আলামতের বিষয়ে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন,“মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork