1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভেনিজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, রাশিয়ার হুঁশিয়ারি - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:০৯|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

ভেনিজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, রাশিয়ার হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 59 Time View
ভেনিজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, রাশিয়ার হুঁশিয়ারি

অনলাইন নিউজ: যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাদক ও সন্ত্রাস-সম্পর্কিত কার্যক্রম ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ‘কার্তেল দে লোস সোলেস’ নামের মাদক নেটওয়ার্ককে ধ্বংস করাই ট্রাম্পের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কার্টেল প্রতিবছর প্রায় ৫০০ টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাচার করে।

এতে সহযোগিতা করছে ভেনিজুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’ গ্যাং ও মেক্সিকোর সিনালোয়া কার্টেল।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সব বিকল্প বিবেচনা করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের দেশে মাদকের প্রবাহ রোধে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে মার্কিন শক্তির সব উপাদান ব্যবহার করতে প্রস্তুত।

আগস্টে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে সাতটি যুদ্ধজাহাজ ও প্রায় ৪,৫০০ সৈন্য পাঠায়। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১০,০০০ সেনা ও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত পৌঁছেছে।

সাম্প্রতিক সপ্তাহে দুটি বি-৫২ বোমারু বিমান ভেনিজুয়েলা উপকূলের কাছাকাছি ‘শো অব ফোর্স’ বা শক্তি প্রদর্শন মিশন সম্পন্ন করেছে।

এদিকে ভেনিজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ‘আমরা ভেনিজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে আছি এবং যেকোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত।’
রাশিয়া ও কিউবা দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork