1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভোলায় আরিফ হত্যায় পুলিশের তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান সুষ্ঠ তদন্ত দাবি পরিবারের - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:১৪|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

ভোলায় আরিফ হত্যায় পুলিশের তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান সুষ্ঠ তদন্ত দাবি পরিবারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 115 Time View
ভোলায় আরিফ হত্যায় পুলিশের তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান সুষ্ঠ তদন্ত দাবি পরিবারের
ভোলায় আরিফ হত্যায় পুলিশের তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান সুষ্ঠ তদন্ত দাবি পরিবারের

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার কালীবাড়ির রোড়ের আলোচিত  সাইফুল্লাহ আরিফ হত্যায় পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে সূষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি করেন নিহত আরিফের বাবা বশির উদ্দিন মাস্টার। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাটি ধামাচাপা দিয়ে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত ৩০ আগস্ট ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বাড়ির সামনে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় তার কপাল ভাঙা, মুখ ক্ষত-বিক্ষত ও হাতের কব্জি ভাঙ্গা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি আরো বলেন, ঘটনার দুই সপ্তাহ পার হলেও পরিবারের হাতে এজাহার কপি ও পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। বরং পুলিশের রিপোর্টে আরিফকে মাদকাসক্ত বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি। নিহতের বাবা আরও বলেন, আমার ছেলে কখনো মাদকের সঙ্গে জড়িত ছিল না। পুলিশের তদন্তে অসঙ্গতি ও সত্য গোপনের চেষ্টা স্পষ্ট। তিনি মামলাটি পিবিআই বা সিআইডির কাছে হস্তান্তর করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য  প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ সুপারের কাছে দাবি জানান।

 

উল্লেখ, গত ৩০ আগস্ট ভোর রাতে তার নিজ বাসার সামনে রক্তাক্ত অবস্থায় তার মৃত দেহ পড়ে থাকতে দেখে তার পরিবার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। দির্ঘ ১৪ দিন পর পুলিশ তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করন। উক্ত তদন্ত প্রতিবেদনে পুলিশ দাবী করেন নিহত আরিফ তার বাসার ছাদ থেকে পরে মারা যায়।

 

অপরদিকে পুলিশের এই রিপোর্টকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে নিহতের পরিবার বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork