1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৩৬|

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 57 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের আস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দূরদর্শিতা, রাজনৈতিক অঙ্গীকার এবং গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে তাঁর প্রশংসনীয় অবদানের প্রতিফলন।

মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের সূচনার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

বার্তায় ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইরানের বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁর দেশের পূর্ণ প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork