1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি আবীর-জিএস নাফিউল-এজিএস এষা - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:৫৯|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

রাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি আবীর-জিএস নাফিউল-এজিএস এষা

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 150 Time View
রাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি আবীর-জিএস নাফিউল-এজিএস এষা
রাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি আবীর-জিএস নাফিউল-এজিএস এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীরকে সহ-সভাপতি (ভিপি), দপ্তর সম্পাদক ও আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের নাফিউল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংগীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

রোববার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এই প্যানেল ঘোষণা করেন।

ছাত্রদল মনোনীত এই প্যানেলে আরও লড়বেন ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক- আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক- স্বপ্না আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক- নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক- রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- রাফায়েতুল ইসলাম রাবিত, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মারুফ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক- এ আর রাফি খান, সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক- কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)। সদস্য- মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।

আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করলো ছাত্রদল। রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের প্যানেলও চূড়ান্ত করেছে দলটি। প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork