1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:৫০|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 63 Time View

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো দেশ”, “বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে প্রবাসী পরিবার ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

সভায় উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা ও রামগড় ১নং ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রেহান উদ্দিন, অগ্রণী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক মিঠুন ভৌমিক, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, অভিবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বিদেশে যেতে ইচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। দক্ষতা অর্জন করে বিদেশে গেলে ব্যক্তি ও দেশের উভয়েরই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, আমাদের পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ না থাকায় কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে মানবসম্পদ রপ্তানিই দেশের উন্নয়নের অন্যতম প্রধান উপায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিবসটি বিশ্বব্যাপী পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork