1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৭|

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 171 Time View
রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সাইফুল ইসলাম, রামগড়:

“অভয়াশ্রম গড়ে তুলি” দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ তারিখ পযর্ন্ত সারাদেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ কার্যক্রম এর উদ্ভোধন করা হয়, তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের করা হয়, র্যালী শেষে রামগড় লেকে মাছের পোনাঅবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিসেস ইসমত জাহান তুহিন, রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ,উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান প্রমুখ,সহ উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজ ,রাজনৈতিক ব্যক্তি বর্গ,সাংবাদিক প্রতিনিধি,এবং সিআইজি মৎস্য চাষিবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা সফল ৩জন মৎস্য উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork