1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:১৮|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 61 Time View
শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল
শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল

পিরোজপুর অফিস: জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষকদল, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।

 

এ সময় মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ এবং জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ।

 

নেতৃবৃন্দ অভিযোগ করেন, শহিদুল ইসলাম বাবুলকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork