1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ -আনিসুর রহমান আনিস - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১৩|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ -আনিসুর রহমান আনিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 72 Time View
শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ -আনিসুর রহমান আনিস
শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ -আনিসুর রহমান আনিস

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি পালন করে। এ উপলক্ষে সকাল ১০ টায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক আজিম হোসেন, ঢাকা মহানগর নেতা ডা:মো:আবির হোসেন, ইন্জিনিয়ার মো: মাহবুব হোসেন, এম ইসলাম জাহিদ,কাইয়ুম আজাদ, মিলন মিয়া,মো:মহসিন হোসেন প্রমুখ।

 

এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এ দল দেশের মাটি ও মানুষের কল্যানের জন্য রাজনীতি করে যাচ্ছে। এ দলে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও জুলুমবাজদের স্হান হবে না। তিনি সকল নেতা কর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

আনিসুর রহমান আনিস আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে দেশে অন্য কোন দল থাকত না।সংবাদপত্রের অস্তিত্ব বিপন্ন হতো। শহীদ জিয়াই দেশে বহুদলীয় গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ।।জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork