1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শাকিবের সিনেমার নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৩৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

শাকিবের সিনেমার নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 110 Time View
শাকিবের সিনেমার নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত

অনলাইন নিউজ: শাকিবের সিনেমার নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। জানিয়েছেন, যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে, সেই সিনেমায় তিনি অভিনয় করতে আগ্রহী নন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না। মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক… দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।’ ফের শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, বারবার কেন— উঠেছে প্রশ্ন
বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত
‘টাকার বিনিময়ে কোথাও যাইনি, গাড়িতে ধরা খেয়েছি এটা কেমন টপিক’ এই চিত্রনায়িকা বলেন, ‘আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।’ গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।’ তবে, কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টিও স্পষ্ট করেন। বলেন, ‘আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork