1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৪২|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 530 Time View
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।

 

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফুদ্দৌলা ডিউক, মমিনুর রশিদ সাইন, সদস্য বজলুর রশিদ সুইট, বৈশাখী টেলিভিশন জেলা প্রতিনিধি সুমন সরদার, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন।

 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম, সদস্য আব্দুস সালাম, সাইফুল ইসলাম, ফিরোজ পশারী রানা, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন, কামরুল হাসান কমল, সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, দৈনিক মাতৃছায়া পত্রিকার উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মেহেদী হাসান লিটন, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বারী মামুন, সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ, ওয়াহেদ ফকিরসহ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিৎ যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

 

তারা আরো বলেন, সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত কিংবা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা স্বাধীনভাবে তাদের লিখনি চালিয়ে যাবে। সাহসী সাংবাদিকতার জন্য আসাদুজ্জামান তুহিনকে জীবন দিতে হয়েছে। তাকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

 

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork