1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী - dailydeshkantha
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৯|
শিরোনামঃ
ঢাকা-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ নূরে আলম মিয়াজীর প্রার্থিতা ঘোষণা মায়ের জন্য ব্যাকুলতা: এক অমলিন অনুভূতির প্রতিচ্ছবি লিও ডেতে নেপালে বাংলাদেশি প্রতিনিধিদলের বিশেষ উপস্থিতি: আন্তর্জাতিক বন্ধন আরও দৃঢ় বড়াইগ্রাম-গুরুদাসপুরে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল ব্রাকসু স্থগিতে ক্ষোভে ফুঁসছে বেরোবি ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 32 Time View

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ করে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসার জীবন নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলছে। তাদের বিচ্ছেদ হয়েছে বলে নেটমাধ্যমে জল্পনা চলছে দীর্ঘদিন। এই তুমুল চর্চার মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে সৃজিত, মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে।

সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।

কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন- এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন মিথিলা
তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা
‘শুভ সপ্তমী’তে বান্ধবী নিয়ে ঘুরছেন সৃজিত

এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।

সে সময় মিথিলা বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সঞ্চালক যখন সরাসরি জানতে চান সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা, তখন মিথিলা রহস্য রেখে উত্তর দেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’

তবে সৃজিত এখনও তার স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’

অভিনেত্রীর এমন কৌশলী উত্তর দুই বাংলার বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয়। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork