1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৬:১৯|

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 155 Time View
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতি আজ শপথ নিয়েছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এক আনুষ্ঠানিক আয়োজনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, নবনিযুক্ত বিচারপতিদের পরিবারবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

গতকাল (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই ২৫ জন অতিরিক্ত বিচারপতির নিয়োগ ঘোষণা করা হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এবং ৯৮ অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি তাদের দুই বছরের জন্য নিয়োগ দেন।

এই নিয়োগ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সদ্য জারি করা ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ–২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল–এর সুপারিশের ভিত্তিতে করা হয়। কাউন্সিলের সভাপতি ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে বিচারক পদে নিয়োগের জন্য একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। শতাধিক আবেদন যাচাই-বাছাই শেষে অর্ধশতাধিক প্রার্থীকে চূড়ান্ত করা হয় এবং তাদের সাক্ষাৎকার গ্রহণ (ভাইভা) শেষে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো হয়।

 

নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন:
মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম. সাইফুল করিম, উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।

 

নবনিযুক্তদের মধ্যে রয়েছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী আইন কর্মকর্তারা—যেমন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন অভিজ্ঞ আইনজীবী।

 

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ (২৬ আগস্ট ২০২৫) থেকেই কার্যকর হবে। দায়িত্ব গ্রহণের পর তারা নিয়মিত বিচারকার্য পরিচালনায় অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork