1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:২৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

‘আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 150 Time View
‘আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর
‘আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর

সদ্য মা হয়েছেন ওপার বাংলার ‘মিশকা’ খ্যাত টেলি অভিনেত্রী অহনা দত্ত। মেয়েকে নিয়েই এখন ব্যস্ততা তার; কেটে যায় সন্তানের ভালোমন্দ দেখতে দেখতেই। কিন্তু সম্প্রতি মেয়েকে আদর করার ধরন নিয়ে নেটিজেনদের নানা মন্তব্যে মেজাজ হারালেন তিনি।

সম্প্রতি অহনাকে উদ্দেশ করে কেউ কেউ লিখেছেন, ‘এভাবে গাল টিপে বা চুমু খেয়ে কেউ এত ছোট বাচ্চাকে আদর করে?’ এমন মন্তব্যে রীতিমতো বিরক্ত হয়ে যান অভিনেত্রী। শেষ পর্যন্ত একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার সন্তান। আমি চুমু খাই, চটকাই, মারধোর করি, সবটাই আমার ব্যাপার।’

এর আগে মাতৃত্বের যাত্রার প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অহনা। কখনো সমালোচনার মুখে পড়েছেন, আবার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তবে তিনি সবসময় চেষ্টা করেছেন নেতিবাচক মন্তব্য এড়িয়ে ইতিবাচক দিকটাই গ্রহণ করতে।

কিন্তু এরপরও এদিন মেয়েকে ঘিরে অতিরিক্ত নাক গলানো মন্তব্যে চুপ থাকতে পারলেন না অভিনেত্রী। তাই ভিডিওবার্তায় এসে কড়া জবাবেই নিজের অবস্থা স্পষ্ট করলেন।

ডিএ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork