1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৫|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 141 Time View

নিজস্ব প্রতিবেদক: ৮ এপ্রিল ২০২৬, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তির আওতায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) এর মাধ্যমে সংযুক্ত হয়ে ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস তাদের পরিবেশকদের নিকট থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হোসাইন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর উপদেষ্টা এস এম ফখরুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত চুক্তির মাধ্যমে ব্যাংকিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের জন্য আরও কার্যকর ও নিরাপদ সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork