1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:১০|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 147 Time View
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হলে ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্ত শিক্ষা বোর্ড সাবকমিটি সংশ্লিষ্টরা।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সাবকমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, উত্তরপত্র দেখার কাজ বর্তমানে চলছে এবং সব কার্যক্রম শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সময় বাড়ানো হয়েছে। আগে শিক্ষকরা যেখানে ১৫ দিন সময় পেতেন, এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের মাঝামাঝি–পরীক্ষার প্রায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork