1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এনসিপির সংরক্ষিত নারী এমপি হিসেবে ৪ নাম, বেশি আলোচনায় যিনি - dailydeshkantha
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:১৮|

এনসিপির সংরক্ষিত নারী এমপি হিসেবে ৪ নাম, বেশি আলোচনায় যিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬,
  • 123 Time View

অনলাইন নিউজ:

এনসিপির বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদে এনসিপির থেকে সংরক্ষিত আসেন সাংসদ হিসেবে আলোচনায় আছেন, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-১৯ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দিলাশানা পারুল, ঢাকা-২০ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ ও দলটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, দলের পক্ষ থেকে সংসদে ডা. মাহমুদা মিতুর কথায় চিন্তা করা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দলের শীর্ষ নেতৃত্বও তার প্রয়োজন মনে করছে সংসদে।

আসেন তিনি।

এ বিষয়ে মাহমুদা মিতুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি।

জানতে চাইলে দলের মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনও এই বিষয়ে দল কোনো সিদ্ধান্তে আসেনি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে। ডা. মাহমুদা আলম বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তার জন্ম ও বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগীতে। তিনি বেতাগী গার্লস হাই স্কুল এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ এইচএসসি পাস করেন। পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দীন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী। ছোট বেলা থেকেই গান,নাচ, কবিতা, আবৃত্তি আর বিতর্কে তুখোড় এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে গর্ভবতী নারীদের সেবা দিয়ে আলোচনায় আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork