1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টক্সিকে যশের দুই চরিত্র, নতুন লুকে শোরগোল - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৭|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

টক্সিকে যশের দুই চরিত্র, নতুন লুকে শোরগোল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
  • 159 Time View

বিনোদন ডেস্ক: আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সম্প্রতি সিনেমাটির দুটি টিজার একে একে প্রকাশ করেছেন নির্মাতারা, যা দর্শকমহলে শোরগোল ফেলে দিয়েছে। টিজারগুলোতে সুপারস্টার যশের দুটি ভিন্ন রূপ দেখে যেমন সিনেমাটি নিয়ে কৌতুহল বেড়েছে, তেমনি তার লুক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এরই মধ্যে সদ্যই নিজের সিগনেচার দাড়ি কেটে একদম নতুন লুকে হাজির হয়ে ভক্তদের বড়সড় চমক দিয়েছেন এই কন্নড় অভিনেতা। জানা গেছে, এই নতুন লুক তার সিনেমারই অংশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যশের নতুন লুকে দেখা যায়, দীর্ঘদিনের সিগনেচার লম্বা চুল ও ঘন দাড়ি ছেড়ে ছোট চুলে একদম ক্লিন শেভড লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। সোমবার তার এই পরিবর্তনের ভিডিও প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

সিনেমাটির টিজারে যশকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একদিকে লম্বা চুল ও দাড়িতে তার চিরচেনা ‘রায়া’ চরিত্র, অন্যদিকে ছোট চুলে একেবারেই তরুণ লুকে ‘টিকিট’ নামের অন্য এক চরিত্রে।

সিনেমা সংশ্লিষ্টরা অফিশিয়াল পেজ থেকে ইতিপূর্বেই যশের দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘রায়া’ চরিত্রের পরিচয় দিতে গিয়ে তাকে কুয়াশার মধ্যে সিগারেট হাতে দেখা গেছে, যেখানে তিনি বলছেন, ‘ড্যাডি ইজ হোম’। অন্যদিকে ‘টিকিট’ চরিত্রের পোস্টারে তার রক্তমাখা মুখ সিনেমার অ্যাকশনধর্মী গল্পের ইঙ্গিত দিচ্ছে।

গীতু মোহনদাস পরিচালিত এই গ্যাংস্টার ড্রামা ঘরানার সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি এবং তারা সুতারিয়ার মতো তারকারা। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে প্রকাশ করা হবে। আগামী ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork