1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় বালু বোঝাই বেপরোয়া ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু; ক্ষোভে সড়ক অবরোধ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৪৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

ডিমলায় বালু বোঝাই বেপরোয়া ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু; ক্ষোভে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 101 Time View
ডিমলায় বালু বোঝাই বেপরোয়া ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু; ক্ষোভে সড়ক অবরোধ
ডিমলায় বালু বোঝাই বেপরোয়া ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু; ক্ষোভে সড়ক অবরোধ

মোঃমামুন প্নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বেপরোয়া গতির অবৈধ বালু বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ছিলেন। একইসঙ্গে তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও ডিমলার তিতপাড়া বড় জুম্মা জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ সকালে ওই চক্রের কয়েকটি ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রফিকুল ইসলাম খালিশাচাপানীর নিজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবক সোহেল রানা সোহান অভিযোগ করেন, নিহত রফিকুল ইসলামকে ধাক্কা দেওয়া ট্রলিটি ছিল জামিনুর রহমানের, যা দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান। একইসঙ্গে আগামীকাল, সোমবার (২৯ সেপ্টেম্বর), ডিমলা-ডালিয়া সড়কসহ শুটিবাড়ি এলাকার সব সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork