1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নুরের ওপর হামলা: আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৮|

নুরের ওপর হামলা: আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 125 Time View
নুরের ওপর হামলা: আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের
নুরের ওপর হামলা: আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।

 

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আইএসপিআর বলেছে আমাদের ওপর যে হামলা হয়েছে সেটি ‘মব’ করেছে। তাহলে প্রশ্ন হলো, সেই ‘মব’ কে সৃষ্টি করেছে? আমরা অফিসের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, ঠিক তখনই সেনাবাহিনীর কিছু সদস্য আমাদের ওপর হামলা চালায়। এরপর আমাদের কার্যালয়ে ভাঙচুর করে এবং ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করে। এটাকে কোনোভাবেই সাধারণ ‘মব’ বলা যায় না।”

 

তিনি অভিযোগ করেন, নুরুল হক নূরসহ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে সেনা সদস্য ও পুলিশ মিলে রক্তাক্ত করেছে। হামলার সময় আতঙ্কিত কর্মীরা অফিসের ভেতর ও বাথরুমে আশ্রয় নিলে দরজা ভেঙে তাদের ওপরও হামলা চালানো হয়।

 

রাশেদ খান আরও বলেন, “সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান, দেশের গণআন্দোলনে তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। কিন্তু কিছু ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে পুরো বাহিনীর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমরা সেনাপ্রধানকে আহ্বান জানাই, অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা নিতে হবে।”

 

তিনি জানান, সংগঠনটি সেনাপ্রধানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, তবে এখনো কোনো স্পষ্ট অবস্থান পাওয়া যায়নি। “আমরা আবারও আহ্বান জানাই, অনতিবিলম্বে এই হামলার বিষয়ে সেনাপ্রধান তার অবস্থান পরিষ্কার করুন,” বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork