1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৪|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 145 Time View
পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা
পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা

মাহমুদুল হাসান পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের জরুরী (৫৪ তম) সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রি “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ” অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

সভার আলোচনার পর সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও অ্যানিমেল হাজবেন্ড্রি (বিএসসি এএইচ)—এই দুটি পৃথক ডিগ্রিকে একত্রে সমন্বিত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সভাশেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”আমাদের একাডেমিক কাউন্সিলের জরুরী (৫৪ তম) সভার একটাই এজেন্ডা ছিলো বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ। সভায় শতভাগ ভোটে কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন দেয়া হয়েছে। এই মুহূর্ত থেকে পবিপ্রবি এএনএসভিএম অনুষদে এক ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ’ ঘোষণা করছি। প্রাণি সম্পদ সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতেই মূলত আমাদের সকল সদস্যগণ একমত পোষণ করেছেন।”

তিনি শিক্ষার্থীদের সকল আন্দোলন বর্জন করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান রাখেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে একাডেমি নতুন রূপরেখা তৈরির আশ্বাস দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন,”বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী সিদ্ধান্তে আমরা সকলে খুব আনন্দিত, একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার ঘোষণা করছি। দীর্ঘ একমাস প্রশাসনকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

উল্লেখ্য, গত ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন এবং ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। গত ৩১ আগস্ট এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কমপ্লিট সাটডাউন ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork