1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবানে উদ্‌যাপিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:৩১|

বান্দরবানে উদ্‌যাপিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 507 Time View

বান্দরবান জেলা সংবাদদাতাসা ইফুল্লাহ ছিদ্দিকী:

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। ১৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩০জুলাই (বুধবার) সকালে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাশ এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে আয়োজন করা হয় কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা।
সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াকুব এর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল আবছার চৌধুরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, সমাজ সেবা কার্যালয় এর উপ পরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, বান্দরবান ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মো. রফিকুল আলম মামনু, সাধারণ সম্পাদক থুই সিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ১৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন আগত অতিথিরা। এসময় অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৪বছর পেরিয়ে ১৫ বছরে পর্দাপনকে স্বাগত জানান এবং স্বন্যামধন্য প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেন। এসময় বক্তারা মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমূলক সংবাদ প্রচারের পাশাপাশি আগামীতেও নিরপেক্ষভাবে আরো বিভিন্ন সংবাদ প্রচারের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব মাছরাঙা পরিবারের জন্য শুভেচ্ছা প্রদান করেন এবং আগামীতেও এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork