1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবি ও ইসলামিক রিলিফের সমঝোতা চুক্তি স্বাক্ষর - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:১২|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

বেরোবি ও ইসলামিক রিলিফের সমঝোতা চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 170 Time View
বেরোবি ও ইসলামিক রিলিফের সমঝোতা চুক্তি স্বাক্ষর

পারভেজ হাসান, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর ও আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর,২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বেরোবির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

এসময় উপাচার্য বলেন, “এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু ও গবেষণা খাতে কাজের সুযোগ দেবে। এটি বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেবে।”

কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “গবেষণা, দক্ষতা উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। আমরা বিশ্বাস করি—নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে।”

ইসলামিক রিলিফের হেড অব প্রোগ্রাম মো. এনামুল হক সরকার জানান, এই চুক্তির মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ পাবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক রিলিফ বিশ্বের ৪৫টি দেশে মানবিক সহায়তা, জলবায়ু পরিবর্তনকালীন কার্যক্রম এবং গবেষণা পরিচালনা করছে। সংস্থাটি ১৯৯১ সাল থেকে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, জলবায়ু উদ্যোগ ও রোহিঙ্গা শরণার্থী সেবায় কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork