1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবি ছাত্র সংসদের নীতিমালা অনুমোদন: নির্বাচনের পথে বড় অগ্রগতি - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:৩৪|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

বেরোবি ছাত্র সংসদের নীতিমালা অনুমোদন: নির্বাচনের পথে বড় অগ্রগতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 129 Time View
বেরোবি ছাত্র সংসদের নীতিমালা অনুমোদন: নির্বাচনের পথে বড় অগ্রগতি

পারভেজ হাসান, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের নীতিমালা অনুমোদন পেয়েছে। সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) রাষ্ট্রপতির সম্মতিতে এই নীতিমালা পাস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি ছাত্র সংসদ নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক।

সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের মহামান্য রাষ্ট্রপতি বেরোবি ছাত্র সংসদের নীতিমালার অনুমোদন দিয়েছেন। খুব দ্রুত সেটি গেজেট আকারে প্রকাশিত হবে। আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা নেই।”

তিনি আরো জানান, “গত ১০৮ তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল লেজুরবিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। মাননীয় উপাচার্যের আন্তরিক প্রচেষ্টায় আমরা নীতিমালা অনুমোদন পেয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করা হবে।”

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ব্রাকসু নির্বাচনের দাবিতে ৮ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করলে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই নীতিমালা অনুমোদিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork