1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ব্যাংকিং সেক্টরে মেধাভিত্তিক নিয়োগসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৫|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ব্যাংকিং সেক্টরে মেধাভিত্তিক নিয়োগসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 123 Time View
ব্যাংকিং সেক্টরে মেধাভিত্তিক নিয়োগসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
ব্যাংকিং সেক্টরে মেধাভিত্তিক নিয়োগসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সোমবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ জেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সভাপতি আব্দুল বাসেত মন্ডল, সদস্য সচিব রহিদুল ইসলাম নিরব, সদস্য শাহ আলম, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আহবায়ক হুমায়ুন ফারহান সাদিক, সহ-সমন্বয়ক আবু সাঈদ, সদস্য মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। সেইসাথে যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork